আবু সায়েদ:
লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনের শহীদ গিয়াস উদ্দিন ড্রিলশেডে ০৫ মার্চ ২০২৬ ইং তারিখ (বৃহস্পতিবার) কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি, লক্ষ্মীপুর) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, ডিআইও-১সহ সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।