লোহাগাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ২৫ রমজান অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী

সভায় সভাপতিত্ব করেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন

৮ মার্চ রবিবার রাত ৯টায় উপজেলা লোহাদিঘী পাড় সংলগ্ন আল-মদিনা কমিউনিটি সেন্টারে সভার সূচনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, এবং কোরআন তেলাওয়াত করেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ফৌজুল কবির ফজলু, এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী

সভায় লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ইফতার মাহফিল সফল করার জন্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করতে সকল দিকনির্দেশনা নিশ্চিত করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও একতার মনোভাব দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *