লোহাগাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫শে রমজান লোহাগাড়ার মর্ডান কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী নাজমুল মোস্তফা আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন চৌধুরী (খোকন), লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সাতজাতুর রহমান চৌধুরী (সাতজাত), লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক ফজলু এবং আমিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য সচিব আলাউদ্দিন বাচ্ছুসহ বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। ধারাবাহিকতায় ভবিষ্যতে কূটনীতিকদের সম্মানেও পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *