লোহাগাড়া বিদ্যুৎ অফিসে দালালদের হাতে জিম্মি সাধারণ গ্রাহক

কামরুল ইসলাম:

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসে সাধারণ মানুষ নতুন মিটার পাওয়ার জন্য দালালদের হাতে জিম্মি হয়ে পড়েছে। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, নতুন মিটার পাওয়ার জন্য ২ থেকে ৩ হাজার টাকা দিতেও মিটার মিলছে না। অনেক গ্রাহক আবেদন করার পরও ৭-৮ মাস পার হয়ে গেছে, তবুও মিটার হাতে পাননি। মিটার সংক্রান্ত নানান তামাশা এবং জটিলতা চলছে অফিসের ভেতরে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিসের চিহ্নিত দালালরা এখনো সক্রিয় এবং তাদের ইশারায় অফিসের কাজ চলছে। ৫ আগস্টের পর বিভিন্ন দপ্তরে কিছু পরিবর্তন হলেও বিদ্যুৎ অফিসে কোনো পরিবর্তন চোখে পড়েনি।

স্থানীয়রা নবনির্বাচিত সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে দালালমুক্ত এবং শৃঙ্খলাবদ্ধ বিদ্যুৎ অফিস গড়ে তোলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *