শহীদের স্বরণে বধ্য ভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

অদ্য ২৯ নভেম্বর রোজ শনিবার ২০২৫- ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জ সদরের বক্তবলী ইউনিয়নে হানাদার পাক বাহিনীর হাতে গণহত্যার শিকার ১৩৯ জন নিরীহ গ্রামবাসী শহিদ হন।
অন্যান্য বছরের ন্যায় এ বছরও শহীদদের স্মরণে বধ্যভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত কামনা, তাদের পরিবার ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি বধ্যভূমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ, উন্নয়ন ও যোগাযোগ সহজিকরণে উপস্থিত গ্রামবাসীদের মতামত নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আলমগীর হুসাইন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী, ইয়াসির আরাফাত রুবেল সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা কমান্ড ইউনিট এর সদস্য সচিব ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *