শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে আসছেন তারেক রহমান

কামরুল ইসলাম:

চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক মডেল বাংলাদেশ গড়ার কারিগর তারেক রহমান। তিনি এদিন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নস্থ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

গত সোমবার রাতের দিকে কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান পেকুয়ায় এসে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারে আসার আগে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২৪ জুলাই ঐ আন্দোলনে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে শহীদ হন।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে, এবং জেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা এই সফরের নিরাপত্তা ও আয়োজনের জন্য তৎপর রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *