শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে

স্বাধীন সংবাদ বিনোদন: 

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি এবার সাহিত্যনির্ভর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় পরীমনির সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা লীসা গাজী, চঞ্চল চৌধুরী, পরীমনি এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

পরীমনি জানিয়েছেন, অনেকদিন ধরে তিনি স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করার। তিনি বলেন, “শাস্তির মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম। অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।”

তিনি আরও বলেন, “ইদানীং আমি যে ধরনের কাজ করছি, তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই। শুধু বাণিজ্যিক সিনেমা বা নাচানাচি নয়, আমি চাই এমন চরিত্রে অভিনয় যা দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।”

পরীমনি যোগ করেন, “হিরোদের সঙ্গে কাজ করার সময় সব কিছুই সহজ হয় না, কিন্তু সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি এখন শুধু ভালো কাজের দিকে ফোকাস করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *