শিবগঞ্জে আমীরে জামায়াতের শুভাগমন উপলক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত

রায়হান আলী:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শুভাগমন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ (২) বগুড়া আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা সাহাদাতুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সোনাতলা–সারিয়াকান্দি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া জেলা জামায়াতে ইসলামী শাখার আমীর।

পথসভায় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা তুলে ধরেন। তাঁরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মোকামতলা হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *