মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ মধ্য নলুয়া পাড়ার কবি শুক্কুর মাহমুদ জুয়েল দীর্ঘ বছর যাবৎ সাহিত্য অঙ্গনের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে থাকেন। এ ছাড়া বিভিন্ন সাহিত্য সাময়িকীতেও তার লেখা প্রকাশিত হয়েছে। তার প্রথম একক কাব্যগ্রন্থ “তুমি যদি না আসো” একুশে বইমেলা-২০২৬-এ প্রকাশিত হয়। বইটি প্রকাশ করে কাব্য কথা প্রকাশনী।
প্রকাশিত এই গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ‘সভ্যতা সাহিত্য অঙ্গন’।
১১ এপ্রিল (শনিবার) বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগারের ইম্পেরিয়াল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে এবং কবি শুক্কুর মাহমুদ জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক কবি জামাল উদ্দিন বারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুথি সম্রাট খ্যাত ও কাব্য কথা প্রকাশনীর প্রকাশক জালাল খান ইউসুফি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক করিম রেজা, কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি শাহানা মান্নান বুলবুল, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি ও চিত্রশিল্পী মোঃ শাহ আলম এবং কবি ডা. বশির আহমেদ তুষার।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়নাল আবেদীন জয়, কবি জহিরুল ইসলাম মিন্টু, আবৃত্তিশিল্পী মাকসুদা ইয়াসমিন, কবি তাজুল ইসলাম, কবি কাওছার আক্তার পান্না, কবি এম.আর. সেলিম, আবৃত্তিশিল্পী ঈশিতা, কবি সুমি, কবি রওশন আরা, কবি রাজলক্ষ্মী, কবি বিমল দাসসহ অনেকে।
স্বরচিত কবিতা পাঠ, আলোচনা এবং গ্রন্থের পাঠ উন্মোচনের পর মূকাভিনয়, নৃত্য ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ঈশিতা।