শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে চাঁদা দাবী, বাউন্ডারি নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি ও চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাংনাহাটি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের বিরুদ্ধে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে বিবাদী পক্ষ গতকাল বাদীর বিরুদ্ধে একটি অসত্য ও উদ্দেশ্যমূলক নিউজ প্রকাশ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা, পিতা মৃত ইন্নছ আলী, তার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বিবাদীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার শিকার হয়ে আসছেন। তিনি জানান, ০৪ জুন ২০২৫ তারিখে তিনি ৬১৭০ নম্বর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে জমির দখল লাভ করেন এবং শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, বিবাদীগণ—
ইকবাল (৩৫), মাছুম (৩০), মোবারক (৫৬), আবুল হোসেন (৫৭), মোফাজ্জল (৪৮), কাজল (২৫), আতিক (২১)—এবং আরও ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে বহুদিন ধরে বাদীর ওপর চাপ সৃষ্টি করে আসছে।
গত ২৫ নভেম্বর ২০২৫ সকালে বাদী বাউন্ডারি নির্মাণ করতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হানা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। তারা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
বিবাদী ইকবাল বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমরা কারও জমি দখল করি না, চাঁদাও দাবি করিনি
এ বিষয়ে শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার রবিউল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।