শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুমন প্রধান:

গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার মাওনা চৌরাস্তায় বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সুমন প্রধান, সহ-সভাপতি সাংবাদিক মো. শাহাদত হোসাইন, যুগ্ম সম্পাদক মো. সোহাগ ভান্ডারি, চ্যানেল এস-এর সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শামিম আল মামুন, সাংবাদিক আরেক রানা প্রমুখ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *