সংবাদকর্মী সোহেলকে দেওয়া ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই

স্বাধীন সংবাদ ডেস্ক:  

 

সংবাদকর্মী মোঃ সোহেল এর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যহার ও সুষ্ঠ বিচার চাই। বৈষম্য দূর হবে কখন? সংবাদকর্মী মোঃ সোহেলকে ১০ অক্টোবর রাত ২ ঘটিকায় ঘুম থেকে তুলে নিয়ে যায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ , র‍্যাব ১৫ সিপিপি -১ অধিনায়ক তৌহিদুল মুবিন খান তাদের সদস্যসহ সাথে স্থানীয় কিছু দুষ্কৃতি লোক।

পরে জোরপূর্বক গাড়িতে তুলে কোস্ট গার্ড অফিসে নিয়ে গিয়ে একটি মিথ্যা অস্ত্র ১৯- A ধারায় মামলা দায়ের করে যেখানে দেখানো হয়েছে ২৩ টি দা ও তলোয়ার। তবে আইন বিশেষজ্ঞদের মতে তা অস্ত্র আইনে পড়ে না। এই এলোমেলো থেকে প্রমাণিত একটি মিথ্যা কে ঢাকতে সত্তরটি মিথ্যার প্রয়োজন হয়।একদিন পর ১১ অক্টোবর সংবাদকর্মী সোহেল কে টেকনাফ মডেল থানার মাধ্যমে আদালতে পাঠিয়ে দেয়, আদালত পূজার বন্ধ থাকায় কারাগারে যেতে হয় সংবাদকর্মী মোঃ সোহেল কে। পূজার ছুটি শেষে আদালত বসলে ১৬ অক্টোবর মিথ্যা মামলা থেকে জামিন লাভ করেন সংবাদকর্মী মোঃ সোহেল। জমিন পেলেও মিথ্যা মামলা থেকে প্রত্যাহার পাইনি সংবাদকর্মী মোঃ সোহেল। এই ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকবৃন্ধ ও এলাকাবাসী।

টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদের কু-কর্ম এটি নতুন নয় এর আগে সাবরাং মুন্ডারডেইল এলাকার শহিদ নামক এক যুবককে টাকার বিনিময়ে জি- ত্রি রাইফেল দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানেও শহিদ কারাগারে রয়েছে। পরে শহিদের পরিবার সংবাদ সম্মেলন করে যা সংবাদকর্মী সোহেল নিউজ করায় কাল হয়েছে তার জন্যও। যার প্রতিফল হিসেবে তাকেও মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। কারও কারও তথ্য মতে তিন লক্ষ টাকার বিনিময়ে সংবাদকর্মী মোঃ সোহেল কে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সংবাদকর্মী সোহেল এর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *