সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা ইউএই এইডের উদ্যোগে রমজান উপলক্ষে বাংলাদেশে খেজুর বিতরণ

এন আলম রাসেল চৌধুরী:

সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তামূলক সংস্থা UAE AID-এর উদ্যোগে পবিত্র রমজান মাস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ-এ উপহার হিসেবে খেজুর পাঠানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর আন্তরিক সদিচ্ছার ফলস্বরূপ এই মহৎ উপহার বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিচ্ছে UAE AID। রমজানের পবিত্রতা ও সংযমের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি-এর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে এসব খেজুর বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগ কেবল একটি উপহার নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছরই রমজান উপলক্ষে এ ধরনের সহায়তা কার্যক্রম দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

এবারের এই মহতী উদ্যোগের আওতায় মরহুম আহমেদ ফেদদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন-এর মাধ্যমেও খেজুর বিতরণ করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আহমেদ রাকিবুল বারী চৌধুরীর তত্ত্বাবধানে স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খেজুর বিতরণ করা হয়।

UAE AID ও স্থানীয় সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এ মানবিক কার্যক্রম বাংলাদেশে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পবিত্র রমজান মাসে এই উপহার প্রাপ্তি স্থানীয় জনগণের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *