ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
আজ ২৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স এর ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথির সাথে চাকরিকালীন অভিজ্ঞতা ও ভালো কাজের স্মৃতিচারণ করেন। বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের স্বল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবাই একই সাথে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের পারিবারিক জীবন ও চাকরি জীবনে সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় তাঁর বক্তব্য জেলায় কর্মকালীন নানান অভিজ্ঞতা বর্ণনা করেন ও সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পুলিশকে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।