ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ সদর উপজেলা সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃঃপতিবার (১১ ডিসেম্বর) ২০২৫ – সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} এস এম ফয়েজ উদ্দিন সাংবাদিকদের সাথে
এই মতবিনিময় সভা করেন।
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।
প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ সম্পর্কে অবগত করতে গিয়ে এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক, অবৈধ চুনা, অবৈধ রাস্তা দখল ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাংবাদিক সমাজের আয়না। তারা সমাজের সকল তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই সংবাদের ভিত্তিত্বে দেশ পরিচালিত হয়ে থাকে।
তিনি বলেন প্রশাসন এবং মিডিয়া একে অপরের পরিপূরক আপনারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা সকল সমস্যা সমাধান করে একটি মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা সার্কেল উপজেলা (ভূমি)এসিলেন্ড আসাদুজ্জামান নূর,..…এসময় বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়া নারায়গন্জ জেলার ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী, যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নয়াদিগন্ত পত্রিকার ফতুল্লা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক আব্দুর রহিম, আমার দেশ ফতুল্লা প্রতিনিধি কবিরুল ইসলাম, জাগো নারায়ণগঞ্জ সম্পাদক সহিদুল্লাহ রাসেল, এন এ এন টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন, সাংবাদিক সেলিম মন্সি ডান্ডিবার্তার সাংবাদিক মাসদ আলী, নারায়নগন্জ জেলার অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।