স্টাফ রিপোর্টার:
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সড়কের পাশে মাটি কেটে গর্ত সৃষ্টি করে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে সাতকানিয়া কলেজ রোডস্থ এইচবিএম (HBM) ব্রিকফিল্ডের মালিকপক্ষকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
প্রশাসন আরও জানায়, মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে এ পর্যন্ত ৫০ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে এবং বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাতকানিয়ায় পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।