আব্দুর রশিদ:
সাবেক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসে। কোটি কোটি মানুষ তাঁর জানাজায় শরীক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন।”
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিয়া সৈনিক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের বিএনপির সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, এবং ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি।
আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম।