বিশেষ প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্দিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের কর্মী সজল, সুজনসহ একাধিক অজ্ঞাত ব্যক্তি একই ওয়ার্ডের ধানের শীষের কর্মী মূসাসহ বেশ কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ধানের শীষের কর্মী মূসাকে গুরুতর আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই।
তার দাবি, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের ভোটারদের ফুটবলে ভোট দিতে সিদ্দিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের বাইরে দাঁড়িয়ে ভয়ভীতি দেখাচ্ছিলেন প্রতিপক্ষ কর্মীরা। এবং আমাদের বিএনপির এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের ছেলে খাইরুল ইসলাম সজিব চাচ্চু যখন রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজে পর্যবেক্ষণে আসেন, তখন আমি সঙ্গে ছিলাম। খাইরুল ইসলাম সজিব চাচ্চুকে কেন্দ্রে ঢুকতে বাধা ও ভোটারদের সঙ্গে অশোভন আচরণ করছিল ফুটবল প্রতীকের কর্মী সজল, সুজনসহ একাধিক ব্যক্তি।
আমি তাদের অন্যায়ে বাধা দিই এবং ফুটবল প্রতীকের কর্মীরা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ধানের শীষের ভোটারদের কেন ফুটবলে ভোট দিতে বলছিল, সেই বিষয়ে প্রতিবাদ করি। এর পর খাইরুল ইসলাম সজিব চাচ্চু কেন্দ্র থেকে চলে গেলে ফুটবল কর্মীরা ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের বাইরে সজল, সুজনসহ একাধিক অজ্ঞাত ব্যক্তি সবাই মিলে আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও ছুরি দিয়ে আঘাত করতে থাকে।
পরে আমাদের সহকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাকে ফুটবলের উগ্র কর্মী সজল ও সুজনদের কাছ থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে আমি প্রাথমিক চিকিৎসা শেষে সিদ্দিরগঞ্জ থানায় গিয়ে সজল ও সুজনসহ অজ্ঞাত সকলের নামে মৌখিক অভিযোগ করি।
অপর দিকে, ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের উগ্র নেতাকর্মীরা আমাকে ভোট দিতে দেবে না বলে হুমকি-ধমকি দিতে থাকে। এক পর্যায়ে পুলিশের ও গণমাধ্যমের সহযোগিতায় রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আমি ভোট দিতে সক্ষম হই।
মূলত ফুটবল প্রতীকের কর্মীরা এলাকায় এক অপরাধের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে, তারা চুরি, ছিনতাই, ভূমি দখল, মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজির সঙ্গে জড়িত।
জুলুমের শিকার ধানের শীষের কর্মী মূসা বলেন, এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে আমাদের বিএনপির মনোনীত বিজয়ী এমপি মান্নান ভাইয়ের হাত শক্তিশালী করে প্রতিহত করতে হবে। আমার উপর আক্রমণের ঘটনায় ফুটবল কর্মীদের শাস্তি দাবি করছি।