সিদ্ধিরগঞ্জের মধুঘরে সরকারি চাল বিতরণ করল আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত চাল ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিতরণ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মধুঘর এলাকায় অবস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক বিকাশের প্রতিষ্ঠান ‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান এবং সংস্থার উপদেষ্টা সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। পাশাপাশি তিনি সমাজের সকলকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মাসুদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও নাজির, পারভীন, মোকফর, রাজিব, আয়েশা, শারজাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *