সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ৩৪ জন মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জন মূলত মাদক কারবারি এবং ১৩ জন ওয়ারেন্টভুক্ত। অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স।

পুলিশ জানিয়েছে, ৫ মার্চ ২০২৬ রাত ১০.৩০ থেকে ৬ মার্চ ভোর ৪.০০ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৮১ গ্রাম হেরোইন এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন স্থানীয় ও অন্যান্য জেলার ব্যক্তিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম- ঠিকানা হলো:

  • মোঃ সজিব (২৭), মোঃ শুভ মিয়া (২০), মোঃ শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মোঃ নুর ইসলাম @ বাবু (৩৫), মোসাঃ পারভীন আক্তার (৩৫), মোসাঃ সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মোঃ নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫), ইয়াছিন (২৩) – বিস্তারিত তালিকা থানার রেকর্ডে সংরক্ষিত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন সাজা গ্রেফতারী পরোয়ানা, ৫ জন জিআর গ্রেফতারী পরোয়ানা, এবং ৬ জন অন্যান্য মামলার আসামী। এছাড়া অভিযানকালে ৩ টি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এই অভিযান মূলত মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কর্মকাণ্ড কমানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *