মোঃ ফেরদৌস হোসেন:
পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বানিয়া পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহিন আলম।
অভিযানকালে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩,০০০ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু বলেন, “পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতিকর এই পলিথিনের ব্যবহার রোধে সবাইকে সচেতন হতে হবে।”
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, “অবৈধভাবে পলিথিন মজুদ বা ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।