সুনামগঞ্জে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের সংবর্ধনা ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা সম্প্রতি জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয়েছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন হয়।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্যগণ জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা বিভিন্ন প্রস্তাব ও দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান এবং জেলার উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন তার বক্তব্যে বলেন,

“সুনামগঞ্জকে আমরা মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত করে ছাড়বো। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করব, যাতে প্রতিটি মানুষের জীবনমান উন্নত হয়। জনসেবা এবং প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতা প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *