ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফলজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সুশীলনের উপ-নির্বাহী প্রধান মোঃ নাসির উদ্দিন ফারুক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সুশীলন দীর্ঘদিন ধরে উপকূল অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কারণে উপকূলবাসী আমাকে ‘উপকূলবন্ধু’ নামে সম্মানিত করেছে, যা আমার জন্য গর্বের।”
উপকূলবন্ধুর সৌজন্যে আজ ১০০ পরিবারের মধ্যে জলপাই, আমলকি, চালতা, পেয়ারা, লেবু ও কামরাঙ্গা জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় প্রবীণ ও বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং উপকূলবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁরা বলেন, “উপকূলবন্ধু আমাদের পাশে আছেন জেনে আমরা সাহস পাই এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, চরফ্যাশন উপজেলা প্রজেক্ট অফিসার জগন্নাথ রায়, প্রকল্প সমন্বয়কারী বুলবুল আহমেদ, মোঃ জাহাঙ্গীর, প্রজেক্ট অফিসার জোৎনা বালা এবং স্থানীয় কমিউনিটি মবিলাইজারসহ অনেকে।