সোনাইমুড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কুতুবউদ্দিন সানীকে গণসংবর্ধনা

নিজাম উদ্দিন: 

সোনাইমুড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কুতুবউদ্দিন সানীকে উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে উষ্ণ গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নদনা ইউনিয়নের পূর্ব কালুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবউদ্দিন সানী, সাবেক পরিকল্পনা সচিব হেবজুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লা রাজন, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর মোঃ মমু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ক্বারী নুর নবী, সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য জহির মিজি, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোস্তফা ড্রাইভার, সাবেক বিএনপি ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সহ-সভাপতি তাজুল ইসলাম সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা কুতুবউদ্দিন সানীর যোগ্যতা ও অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, নবনির্বাচিত সদস্য সচিব হিসেবে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অতীতে এবং বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তার নেতৃত্বে সোনাইমুড়ী উপজেলা বিএনপিকে আরও গতিশীল এবং জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো।

কুতুবউদ্দিন সানী তার সংবর্ধনা গ্রহণকালে বক্তব্যে বলেন, উপজেলার জনগণ ও দলীয় নেতাদের আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *