মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর নির্দেশনায় এসআই (নিঃ) মো. নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাড়িয়ারচর এলাকায় পুলিশের চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে ঢাকাগামী লেনে সিডিএম পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৯৩) সন্দেহজনক হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় বাস থেকে দুই ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে। তারা হলেন—
১. মো. রবিউল ইসলাম (৩৫), পিতা: মৃত নিজাম উদ্দিন, সাং: দিকপাড়া, থানা ও জেলা: শেরপুর।
২. নুর ইসলাম (৩২), পিতা: মো. সুলতান, সাং: দিকপাড়া, থানা ও জেলা: শেরপুর।
পরবর্তীতে তাদের হেফাজত থেকে মোট ৫ কেজি (০৩+০২ কেজি) গাঁজা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।