ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ঘোষিত ৩১ দফার স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির নবম ফ্রি মেডিক্যাল ক্যাম্প। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, চোখের পরীক্ষা, চশমা প্রদানসহ ডায়াবেটিস ও ডেঙ্গু পরীক্ষার সেবা দেন। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, ‘চিকিৎসা সেবা থেকে প্রান্তিক মানুষের বঞ্চনা বহুদিনের। বিশেষ করে নারীরা অনেক সময় চিকিৎসকের কাছেই যেতে পারেন না। এই বাস্তবতা থেকেই প্রত্যন্ত এলাকায় বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিতে আমরা এই ক্যাম্পগুলো আয়োজন করছি।’
তিনি জানান, দীর্ঘ দিন ধরে এমন অনেক মানুষকে তিনি দেখেছেন যারা বয়স ৬০ পার করলেও কখনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেননি। তাই শহরের অভিজ্ঞ চিকিৎসকদের গ্রামে এনে সেবা নিশ্চিত করাকে তিনি নিজের সামাজিক দায়িত্ব ও ব্যক্তিগত বিশ্বাসের অংশ হিসেবে দেখেন। অধ্যাপক মামুন আরো জানান, এখন পর্যন্ত নয়টি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২১ হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দল তাকে মনোনয়ন দিক বা না দিক—জনসেবাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন বলেও মন্তব্য করেন। নির্বাচন প্রসঙ্গে তিনি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রত্যাশা পূরণকারী একটি নির্বাচন আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার যেন স্থায়ীভাবে সুরক্ষিত থাকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও এনপি নেতা অ্যাডভোকেট ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত দেন— নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মজিবুর রহমান, রুহুল আমিন ভূঁইয়া, সুরুজ মিয়া, নাসির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।