সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে সোনারগাঁয়ে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ১২শ’ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ডায়াবেটিস, রক্তের গ্রুপ ও ডেঙ্গু টেস্ট-এর ব্যবস্থাও ছিল।

ক্যাম্প পরিচালনায় সংশ্লিষ্টরা জানান, এর আগে অনুষ্ঠিত ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্পে গত ১৮ দিনে ১৬ হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্প পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন,

“আমি এই এলাকায় এমপি বা মন্ত্রী হতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে সেবামূলক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে।”

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী সামসুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন —
নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমান,
সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান,
এবং ধ্রুবতারা যুব সংঘের সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু

এ সময় উপস্থিত ছিলেন —
জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া,
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল,
মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক,
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান,
নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন,
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মৃধা প্রমুখ।

সভা শেষে অধ্যাপক মামুন মাহমুদ রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *