স্কাউটিং তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

গতকাল ১২ এপ্রিল, ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৯ম জেলা স্কাউট সমাবেশ-২০২৬-এর মহাতাঁবু জলসা অনুষ্ঠান পর্ব।
“স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশের মহাতাঁবু জলসা অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়নে দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, নারায়ণগঞ্জ সদর ও জেলা স্কাউটের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সমাবেশের মহাতাঁবু জলসা পর্বে স্কাউটরা বিভিন্ন স্কাউট কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণমূলক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করে।

উল্লেখ্য, ০৯-১৩ এপ্রিল ২০২৬ তারিখে ৫ দিনব্যাপী আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *