সাতক্ষীরা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর সাতক্ষীরা শাখার উদ্যোগে অসহায় ও রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংক ভবনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলা, এনসিপি নেতা কামরুজ্জামান বুলু এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক তুষার কান্তি সানা, বুলবুল আহমেদ, আলতাফ হোসেন, আব্দুল আহাদ, মেহেদি হাসান, লাভলি দাস ও সেকেন্দার খাঁসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের অসহায় ও পথচারী রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার সামগ্রী পেয়ে অনেক রোজাদার মানুষ ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।