হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সোমবার নারায়ণগঞ্জ জেলার হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়-এ ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে টেকসই ও পরিবেশবান্ধব পানির বোতল এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে খুবই খুশি হয়েছি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। আমি আশা করি, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দাও। এতে করে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবে এবং সততার সাথে এগিয়ে যাবে।”

সকল খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরাইয়া আশরাফি, ইয়াসিন আরাফাত, মোঃ হাকিম রহমান লিটন এবং জাকির মজিদ খান।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *