মোঃ আব্দুল গফুর সিকদার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জিয়াউর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক মহিমান্বিত উৎসব। এই পবিত্র ঈদ যেন সবার জীবনে বয়ে আনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণের বার্তা—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। দূর হোক মানুষের সকল দুঃখ-কষ্ট, আর সবার জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও ভালোবাসায়। এ সময় তিনি হাজিরহাট ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
মোঃ জিয়াউর রহমান বলেন, তিনি সবসময় এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ হাজিরহাট ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত ও সমৃদ্ধ হাজিরহাট ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার করা উচিত।
শেষে তিনি আবারও হাজিরহাট ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক। 🌙✨