হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বর্ধিত মূল্যে বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালিত

মোঃ সোহেল:

হাটহাজারী উপজেলায় গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট মূল্যের চেয়ে বর্ধিত মূল্যে বিক্রির অভিযোগ ওঠে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং প্রশাসনের নির্ধারিত জায়গা ব্যতীত অন্য জায়গায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি, ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মোট ৯টি মামলায় ২৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ না করতে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *