হাটহাজারীতে জুলি নামের কিশোরীর লাশ উদ্ধার

কামরুল ইসলাম:

হাটহাজারীতে জুলি আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশটি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ও পারভীন আক্তার দম্পতির কন্যার। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আলতাফ সোমবার রাতে জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস খাওয়া এক কিশোরীর লাশ আনা হয়েছে—এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণের উদ্দেশ্যে লাশটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়।

ভিকটিমের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। ভাড়া বাসাতেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করতে তিনি ইস্টার্ন আবাসিকের ওই ভাড়া বাসায় যাচ্ছেন বলেও জানান। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *