বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত একটি গৌরবময় দিন। এই পবিত্র দিনে আয়োজিত ইফতার মাহফিলকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা দুঃখজনক ও নিন্দনীয়।
বিরামপুর উপজেলা বিএনপি স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ইফতার মাহফিল সম্পূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই আয়োজন করা হয়েছে। মহান একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির কল্যাণে দোয়া করার উদ্দেশ্যেই এই আয়োজন।
কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সকলকে অনুরোধ করছি—ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য যাচাই করার জন্য।
আমরা বিশ্বাস করি, ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাই আমাদের এগিয়ে নেবে। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।