এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল, চট্টগ্রাম মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিরা দিবা ডিউটি পরিচালনার সময় ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:৩৫ ঘটিকার সময়, জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপির ৬নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় সাকিনে চিনকি আস্তানা রেল স্টেশন সংলগ্ন বাবলুর দোকানের সামনে আসামী মোঃ আরিফ হোসেন (২৬) এর হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম, ঠিকানা জানা গেছে— মোঃ আরিফ হোসেন (২৬), পিতা: ইউনুছ মিয়া, মাতা: ছালেহা বেগম, গ্রাম: খিলমুরারী, ৫নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।