৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সরওয়ার জামাল নিজামকে সম্মাননা ক্রেস্ট প্রদান

কামরুল ইসলাম:

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন থেকে বিপুল ভোটে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব সরওয়ার জামাল নিজামকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেছে আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদ।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিউল করিম চৌধুরী (জকু), পিএস আক্তার নবী চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ প্রফেসর মো. সামসাদ সাত্তার, দৈনিক সমকাল পত্রিকার ডিজিএম লায়ন সুজিত কুমার দাশ, অবসরপ্রাপ্ত এসপি মো. মফজল আহমদ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জামাল উদ্দিন আনছারী, ব্যবসায়ী মো. মোজাম্মেল হক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার, মো. আহমদ নুর ও মো. আব্দুল কাদের প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরওয়ার জামাল নিজাম এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখেছেন এবং জনগণের পাশে থেকে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *