মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণে ব্যবহৃত ১ হাজার কিট প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আবুল বাসার-এর হাতে এ কিট হস্তান্তর করা হয়।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
“নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে আছি এবং থাকব। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে হাসপাতালের জন্য যে কোনও প্রয়োজনীয় কাজ সহজেই করা হবে।”
হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আবুল বাসার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সহায়তার জন্য বিএনপি নেতাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
হস্তান্তর অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগে স্থানীয় মানুষ সন্তোষ প্রকাশ করে জানান—ডেঙ্গু পরিস্থিতিতে এটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।