বেকার যুবকদের কর্মসংস্থানে বিএনপি সরকার গঠন করবে: ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) মোহাম্মদ সোহেল:

হাটহাজারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, “আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে।”

তিনি বলেন, “যুব সমাজ যেকোনো জাতির মূল প্রাণশক্তি। তাদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। বিএনপি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।” ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের হারানো ভোটাধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গুম-খুন-নিপীড়নের অবসান এবং নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতীক।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ষড়যন্ত্র বা অরাজকতা সৃষ্টি করে এই জোয়ার রোধ করা যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন ঠেকানো সম্ভব নয়। হাটহাজারীসহ সারাদেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার গঠন করবে।”

বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।” মঙ্গলবার বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপি সদস্য মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু, সদস্য আবু তৈয়ব জুলুস, জাবেদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.এম. সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল প্রমুখ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *