মো আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরার বিচ্ছিন্ন ও দুর্গম চর কলাতলী এবং চর ডালচরে নবনির্মিত দুটি লঞ্চঘাট পরিদর্শন ও সংলগ্ন নতুন সড়ক উদ্বোধন করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের প্রায় ৩০ হাজার বাসিন্দা নিরাপদ ও সহজ নৌযোগাযোগের সুবিধা পাবেন।পরিদর্শন ও উদ্বোধন শেষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসরত মানুষের নৌপথে যোগাযোগ সহজ করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সচলতা বৃদ্ধিতে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন চেয়ারম্যান আরিফ আহম্মেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, ওসি আহসান কবির ও বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো আশরাফ হোসেন প্রমূখ।