খসরু মৃধা:
গাজীপুর-৫ আসনে এ কে এম ফজলুল হক মিলনকে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় গাজীপুর মহানগর পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড কুদাব এলাকায় পূবাইল থানার বিএনপির সদস্য ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন ভূঁইয়া এবং পূবাইল থানার বিএনপির সদস্য মোঃ রাশিদুল আলম মোল্লা নেতৃত্বে এক কর্মীসভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বিএনপি একটি বড় দল, বিএনপি জনগণের দল। এই দলে মুসলিম, হিন্দু ও খ্রিস্টানসহ সব ধর্মের লোক আছে। এই দলের প্রার্থী হলেন গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, গরিব দুঃখী ও মেহনতী মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন।
বক্তারা আরও জানান, আজ মিলনকে বিএনপি থেকে নমিনেশন পাওয়ায় তাৎক্ষণিক কর্মীসভা ডেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়েছে, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং তবারক বিতরণ করা হয়েছে। এই মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াসহ সকল নেতার সুস্বাস্থ্য কামনা করা হয় এবং গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের জন্য সকলের কাছে দোয়া ও ভোট চাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা মোমরেজ মুন্সি, পূবাইল থানা যুবদল নেতা শাকিল ভুঁইয়া ও কায়সার হোসেন নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী নাহিদ খান ও মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।