ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী-সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তুলতে পরিকল্পনা উপস্থাপন।

ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকা’র উদ্যোগে আয়োজিত ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন টিপু বলেছেন, ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকা কখনোই কোনো প্রকার চাঁদাবাজি, কিংবা কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া বা কোনো ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়নি। এটি সর্বদা কল্যাণ, সততা ও সামাজিক মর্যাদার পথে পরিচালিত একটি সংগঠন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত পেশাজীবিদের উদ্দেশ্যে সংগঠনের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ভান্ডারিয়ার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহ দিতে একটি বৃত্তি তহবিল গঠন, অসহায় ও দরিদ্রদের জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠন, ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার কৃতী ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত জীবনীসহ একটি ডিরেক্টরি/গ্রন্থ প্রকাশ, ভান্ডারিয়ার অসহায় পরিবারের পুনর্বাসন, শিক্ষা বা পেশাগত প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তার জন্য একটি জাকাত ফান্ড গঠন, ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু ও চিকিৎসার জন্য আগত অসহায় ও দরিদ্র ভান্ডারিয়ার বাসিন্দাদের অস্থায়ী আবাসনের জন্য একটি “শেল্টার হোম” নির্মাণ, ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মেধা বিকাশে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন, শিক্ষা সমাপ্তির পর তরুণদের এসএমই ব্যবসা, বিদেশ গমন ইত্যাদি কর্মমুখী করে তুলতে একটি স্কিল ডেভেলপমেন্ট সেল গঠনের কথা তুলে ধরে সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন।

ধানমন্ডির স্টার কাবাব এ্যন্ড হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন বিন হাসিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আবুয়াল হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব এ টি এম নাছির, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব হায়দার আলী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ আবদুর রহমান সরদার, দৈনিক ইত্তেফাকের চীফ একাউন্টেন্ট গোলাম আক্তার বেলাল, সিনিয়র আইনজীবী জনাব এ বি এম বায়েজিদ হোসেন, চিকিৎসক ডাঃ গোলাম ফার্মানক, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজমুস সাআদাত, ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন এ্যান্ড সার্ভিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. তরিকুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব খলিলুর রহমান খলিল, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলিমুজ্জামান হীরণ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর জনাব কামাল খান, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি গোলাম মাহমুদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল আলম, শিক্ষক ও কবি সালমা আহমেদ হীরা এবং ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটির (ডিবিএস) আহবায়ক সাখাওয়াত হোসেন দুলাল প্রমুখ।

সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মরহুম হাবিবুর রহমানসহ বিভিন্ন সময়ে ইন্তেকাল করা ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দুআ ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *