নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ নিষিদ্ধ পলিথিন বিক্রি বা ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান আরও বলেন, “পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হতে হবে। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *