মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডায়াথার্মি মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে “মানবতার জেলা প্রশাসক” হিসেবে খ্যাত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কেন্দ্রের কর্মকর্তাদের হাতে মেশিনটি তুলে দেন।
এসময় জেলা প্রশাসক বলেন,
“আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষকে আরও দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব হবে। আমরা বিশ্বাস করি—মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে সন্তানের সুস্থতাও সম্ভব নয়। তাই মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সচেষ্ট ছিলাম, আগামীতেও থাকব।”
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, এমসিএইচএফপি সদরের মেডিকেল অফিসার ডা. জাফরিন যুবাইয়া সুরভী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।