নারায়ণগঞ্জে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় এ জেলায় তাঁর শেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সকল সদস্য উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ১০ মাস ২দিনের কর্মদিবসের সমাপ্তি করেন। এ সময়ে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার’সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *