আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দুর্গম এলাকা হলো কালাপাহাড়িয়া ইউনিয়ন। মেঘনা নদী পার হয়ে যেতে হয় এই দ্বীপ ইউনিয়নে। ১৪ টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার জনগণ এই ইউনিয়নে বসবাস করেন। কালাপাহাড়িয়ার উত্তরে নরসিংদী জেলার সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার হোমনা ও মেঘনা উপজেলা। ২০ নভেম্বর ২০২৫ বিকেল ০৩.০০ ঘটিকায় কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের হলরুমে মারামারি, চুরি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খন্দকার নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নারায়ণগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার, “গ” সার্কেল, নারায়ণগঞ্জ মহোদয়। কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। চুরি বন্ধ করতে প্রতিটি গ্রামে পুলিশের পাশাপাশি এলাকার জনগণ পালাক্রমে “ভিলেজ ডিফেন্স পার্টি” গঠন করে রাত্রি বেলায় পাহারা দিবে বলে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *