জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার।

মোহাম্মদ হোসেন হ্যাপী

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর সাব-ইন্সপেক্টর বিরাজ দাস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১২/১২/২০২৫ ইং সন্ধ্যা ৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউপিস্থ আমগাঁও সাকিনস্থ নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লি: এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মো: মনির হোসেন (৪১), পিতা-মৃত শামসুল হক গাজী, মাতা-মমতাজ বেগম সাং-ইসলামবাগ পশ্চিম ( কালী) আমলাব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এ/পি সাং- সিংলাব (ইউসুফ এর বাড়ির ভাড়াটিয়া) থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মনির হোসেন (৪১) এর হেফাজত থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *