নোয়ারাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

ছাতকের নোয়ারাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত বারকাহন ও চরভাড়া গ্রামে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুইটি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে এ প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ প্রমাণ করে, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। গ্রামবাসীরাও নেতাকর্মীদের কাছ থেকে লিফলেট গ্রহণ করে নির্বাচনী প্রচারণায় আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন— মুশফিক মিয়া তালুকদার, রোমান তালুকদার, রকি আহমদ তালুকদার, সানি আহমদ তালুকদার, কামরান আহমেদ, তানিম তালুকদার, সৌরভ তালুকদার, ফরহাদ মিয়া, কামিল আহমেদ, রিহাব তালুকদার, আবিদ মিয়া তালুকদার, সোহাগ আহমদ, জুবায়ের আহমদ, ছাহি, অলিদ আহমেদ, সোহেল মিয়া, নাজিম আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, আগামীতেও ছাতক ও দোয়ারাবাজারের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *