শেখ ফিরোজ আহমেদ:
গাজীপুর জেলা পরিষদে ৯ম থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব) যোগদানের পর থেকে জেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন প্রকল্প দৃশ্যমানভাবে বাস্তবায়ন হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা যোগদানের পর প্রায় তিন একরের বেশি সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছেন এবং জেলা পরিষদে মানচিত্র নির্মাণ করেছেন। জনাব মোঃ নজরুল ইসলামের হাতের ছোঁয়ায় রেজিস্ট্রার ফাইল, ডাক ফাইলসহ সকল অফিসিয়াল ফাইলে নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়।
জেলা পরিষদের চেয়ার ক্রয়সহ অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্রেও নতুনত্বের ছোঁয়া লেগেছে। বিশ্বস্ত সূত্র জানায়, তিনি আগে কুমিল্লা জেলা সহ বিভিন্ন জেলায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাজীপুরে যোগদানের পর জেলা পরিষদ যেন প্রাণচঞ্চল হয়ে উঠেছে। কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সদালাপী ও হাস্যোজ্জ্বল আচরণ করে তিনি সকলকে সন্তুষ্টি প্রদানের চেষ্টা করছেন।
প্রতিনিধি জানায়, জনাব মোঃ নজরুল ইসলাম পুরাতন ভবনগুলো সংস্কারের আগ্রহ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, “ইনশাআল্লাহ যথাযথ সময়ে পুরাতন ভবনগুলো সংস্কার করা হবে।”
গাজীপুর জেলার বাসিন্দা জনাব মোঃ সাইফুল ইসলাম ও অন্যান্যরা জানান, “তিনি খুব ভালো মনের মানুষ। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”