প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
বোয়ালখালী উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ ও সুষ্ঠ নির্বাচন গণভোট উপলক্ষে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো:সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. রুমন তালুকদার, নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামী,সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা রনী সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি চট্টগ্রাম জেলার বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দিলেন তিনি।
মতবিনিময় সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে একজন প্যারালাইজড প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন।
পাশাপাশি দু’জন উপকারভোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও সুবর্ণ নাগরিক কার্ড প্রদান এবং পূর্ব গোমদন্ডী এলাকার দুইজন দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি।