ঈদগাঁওতে শিরিন রহমানের প্রভাবে জামায়াতের মহিলা ভোট ব্যাংকে ধস

মনজুর আলম:

বিগত ৩-৪ মাস ধরে সারা বাংলাদেশের ন্যায় জামায়াতে ইসলামী তাদের নারী কর্মীদের মাধ্যমে গ্রামেগঞ্জে অনবরত ‘দাঁড়িপাল্লা’র প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। ইসলামী ছাত্রী সংস্থা এবং জামায়াতের দায়িত্বশীল মহিলা রোকন ও সদস্যরা এমনভাবে প্রচারণা চালাচ্ছিলেন যে, দেখে মনে হচ্ছিল গ্রামের সব নারীই বুঝি জামায়াতের সমর্থক।

তবে জামায়াতের এই ‘মাস্টার প্ল্যান’ তছনছ করে দিয়েছেন কক্সবাজারের ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী জনাবা শিরিন রহমান। তিনি বৃহত্তর ঈদগাঁওর প্রতিটি ওয়ার্ডে দিন-রাত ধানের শীষের প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনা করছেন। তিনি গ্রামের সহজ-সরল নারীদের বোঝাতে সক্ষম হয়েছেন যে—দেশের উন্নয়ন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রচারণায় তিনি তুলে ধরছেন যে, বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল এমপি হলে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওর সকল মতাদর্শ ও ধর্মের মানুষ নিরাপদ এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন।

শিরিন রহমানকে গ্রামের নারীরা এতটাই আপন করে নিয়েছেন যে, তারা মনে করেন তাদের সব দুঃখ-দুর্দশার কথা নির্দ্বিধায় তাকে জানানো সম্ভব। নিরহংকারী, সহজ-সরল ও সদালাপী শিরিন রহমান সাধারণ নারীদের সাথে এমনভাবে মিশে গেছেন, যে বন্ধনে ফাটল ধরানো এখন প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে ঈদগাঁও উপজেলা মহিলা দল এবং প্রতিটি ইউনিয়নের মহিলা দল নেতৃবৃন্দের শ্রম ও ত্যাগ সত্যিই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *